
গৌরনদী, বরিশাল থেকে মোঃ মেহেদী হাসান।
গৌরনদী পৌরসভার ২ নং ওয়ার্ডের টরকীর চর জামে মসজিদে ১৫ মার্চ, রবিবার ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।
স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব ও জনতার মেয়র হিসেবে পরিচিত জহির সাজ্জাদ হান্নান শরীফ।
ইফতার মাহফিলে এলাকাবাসী, মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সকলকে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

