- সড়ক দুর্ঘটনায় নিহত নেয়ামুল হকের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু
- মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন
- গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ
- মাধবপুরে বিশ্ব মঙ্গল কামনায় শ্রী শ্রী বিপদ নাশিনী পূজা অনুষ্ঠিত
- গৌরনদীতে সকল রাজনৈতিক সংগঠনের সহাবস্থান চাই; গণতন্ত্র, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে একটি সময়োপযোগী ভাবনা
- বীর মুক্তিযোদ্ধা শিক্ষক শফিকুল ইসলাম আরজু: দেশপ্রেম, শিক্ষা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত
Author: ভোরের ঠিকানা
নিউজ ডেস্কঃ- কুড়িগ্রাম সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর এক নারীকে পুকুরপাড়ের উঁচু তেঁতুল গাছের মগডালে অস্বাভাবিক অবস্থায় দেখতে পাওয়ার ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান চালিয়ে ওই নারীকে নিরাপদে নিচে নামান। স্থানীয় সূত্রে জানা যায়, গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা মোঃ আবু সাইদের স্ত্রী মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন বুধবার (৬ মে) সকালে স্থানীয়রা পুকুরপাড়ের একটি দীর্ঘ তেঁতুল গাছের অনেক ওপরে তাকে…
সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে বরিশালের গৌরনদীতে দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার চরুইভাতি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক আজকালের কণ্ঠ এর গৌরনদী উপজেলা প্রতিনিধি এ এস মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ ড. মহিউদ্দিন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং…
নিউজ ডেস্কঃ- ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসচাপায় দাদি ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও নিহতের ছেলে রুবেল কাজীর সাত বছরের মেয়ে আরফা। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, হানিফ পরিবহনের একটি বাস মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে দিয়ে বেপরোয়াগতিতে যাচ্ছিলো। এসময় মহাসড়ক পার হওয়ার সময় দাদি ও নাতনিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় বাসচালক। এতে ঘটনাস্থলেই তারা দুইজন নিহত হয়।…
নিউজ ডেস্কঃ- আজ ৫ মে। ২০১৩ সালের এই দিনে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় সংঘটিত ঘটনাকে ‘ভয়াল ও বেদনাবিধুর’ হিসেবে উল্লেখ করে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ২০১৩ সালের এই দিনে একটি শান্তিপূর্ণ গণআন্দোলন দমন-পীড়নের শিকার হয় এবং অসংখ্য নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর এলাকা। এ ঘটনার স্মৃতি এখনও জাতির হৃদয়ে বেদনাদায়ক হয়ে রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সেই দিনের ঘটনা ভুলে যাওয়ার নয়; বরং তা জাতিকে দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম…
নিউজ ডেস্কঃ- আজ ৫ই মে,দিনটি বিশেষভাবে স্মরণীয়, কারণ আজই সাংবাদিক, গীতিকার, সুরকার ও সমাজসেবক সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলালের শুভ জন্মদিন। তিনি বর্তমানে জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার সিনিয়র প্রতিনিধি এবং দৈনিক ভোরের ঠিকানা পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গৌরনদী উপজেলার এই গর্বিত সন্তান দক্ষিণ বাংলার সাংবাদিকতা অঙ্গনে এক উজ্জ্বল নাম। পেশাগত জীবনে সততা, সাহস ও ন্যায়ের প্রতীক এই মানুষটি সাংবাদিকতা শুরু করেন একজন জুনিয়র রিপোর্টার হিসেবে। অল্প সময়ের মধ্যেই তার কর্মদক্ষতা, নিষ্ঠা ও সত্য বলার দৃঢ় অবস্থানের কারণে তিনি হয়ে উঠেছেন গণমাধ্যমের একটি পরিচিত মুখ। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সৃষ্টিশীল গীতিকার ও সুরকার হিসেবেও সুপরিচিত। গজল কিংবা…
নিউজ ডেস্কঃ- বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ, ডাসার সৈয়দ আবুল হোসেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ ফখরুল আলম মিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৩ মে ২০২৬ ) রাত ৯টা ১৫ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম ফখরুল আলম মিয়া গৌরনদী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শামসুল হক মিয়ার সুযোগ্য সন্তান। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা এবং স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। শিক্ষক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়…
সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): মহান মে দিবস ২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম…
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে এক সংবাদকর্মীকে সংঘবদ্ধভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৩নং বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মো. সোহাগ মিয়া এবং মনতলা এলাকার মো. আরাফাতসহ তাদের সহযোগীরা ওই সাংবাদিকের ফেসবুক কমেন্ট বক্স ও ব্যক্তিগত ইনবক্সে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেন এবং সরাসরি ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। এতে ভুক্তভোগী সাংবাদিক বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এক সংবাদকর্মী সাংবাদিকদের বেতন ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। এর জেরে সোহাগ মিয়া তার ব্যক্তিগত আইডি থেকে সাংবাদিকদের পেশাগত যোগ্যতা নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য…
নিউজ ডেস্কঃ- গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে রাতের আঁধারে একটি পারিবারিক গোরস্থান ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে সোমবার দুপুর একটার সময় ভাঙা অবস্থায় গোরস্থানটি দেখা যায়। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাদুরতলা বয়াতি বাড়ির বাসিন্দা মো. মজিবর রহমান বয়াতি (৭০) ও মো. আকবার বয়াতি (পিতা: মৃত লাল মিয়া বয়াতি) গণমাধ্যমকর্মীদের জানান, তাদের ক্রয়কৃত সম্পত্তির ওপর পারিবারিক গোরস্থান স্থাপন করা হয়। তবে গত ২৬ এপ্রিল (রবিবার) দিবাগত রাত প্রায় ১টার দিকে একই এলাকার বাসিন্দা মো. সালাম আকন (৬০), পিতা: মব্বত আলী আকন, মো. আলামিন আকন (৩০) ও আব্দুর রহিম আকনসহ বেশকজন ভাড়াটে লোক…
রিপোর্টঃ- সাহিন হাওলাদার। সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর রমজানপুর দক্ষিন কান্দি যুব সমাজ স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মাসজিদ,সড়কের পাশে এবং গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধি করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ। কর্মসূচিতে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী এতে অংশ নেন। আয়োজকরা জানান, সমাজের কল্যাণে ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত…
News
প্রকাশক :
মাহমুদুল হাসান মুহিব
+88 01708-017108
mhmuhib.press@gmail.com
ভারপ্রাপ্ত সম্পাদক :
নারায়ণ সরকার (নয়ন)
+88 01704-519653
বার্তা সম্পাদক :
সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল
+88 01966-757466
sb.belal.press@gmail.com
Company
ভারপ্রাপ্ত সম্পাদক :
নারায়ণ সরকার (নয়ন)
+88 01704-519653
Services
বার্তা সম্পাদক :
সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল
+88 01966-757466
sb.belal.press@gmail.com
