Author: ভোরের ঠিকানা

গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল খান। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। এ সময় বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান গৌরনদী পৌরসভার নয়টি ওয়ার্ডের সর্বসাধারণ জনগণের কথা তুলে ধরেন এবং তাদের পক্ষ থেকে সালাম জানান…

Read More

নিউজ ডেস্কঃ- বরিশালের গৌরনদী উপজেলার নীলখোলা ক্লাস্টার থেকে অবসরপ্রাপ্ত ১৮ জন শিক্ষক ও অন্য ক্লাস্টারে ২৭ জন শিক্ষকদের বদলি জানিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। নীলখোলা ক্লাস্টারের আয়োজনে শুক্রবার (২৪ মার্চ) দুপুরে নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্লাস্টারের সভাপতি নূরুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম নুরুল আলম মৃধা। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক টিএম আলতাব হোসেন, সেলিম আহমেদ, আব্দুল মতিন হাওলাদার, বি এম ইউনুস আলী, কল্পনা রানী মন্ডল।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির…

Read More

গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসানঃ আসন্ন বাটাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খোকন ফকিরের নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। ইতোমধ্যে তিনি ভোটের মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে জানা গেছে। নির্বাচনকে সামনে রেখে এলাকায় ব্যানার-ফেস্টুন টানিয়ে সমর্থন ও দোয়া চাওয়া হচ্ছে। প্রচারিত ব্যানারে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক খোকন ফকির স্থানীয় জনগণের কাছে সমর্থন কামনা করেছেন। ব্যানারে উল্লেখ রয়েছে, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাটাজোর ইউনিয়ন শাখার সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্ন মামলা, হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।…

Read More

নিউজ ডেস্কঃ- চলতি বোরো মৌসুমে কৃষকদের মাঝে হাইব্রিডে বিপ্লব এনেছে হীরা-১ ধান। অন্যান্য জাতের ধানের তুলনায় চাষিরা রোগ ও পোকার আক্রমণবিহীন হীরা-১ জাতের হাইব্রিড ধান চাষ করে এবারও বাম্পার ফলন পেয়েছেন। “হীরা ধান চাষ করুন আগাম কেটে গোলা ভরুন”, “হীরা ধান ঝড়ে না চাষী ভাই ঠকে না” শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের উত্তর জামবাড়ি এলাকায় অনুষ্ঠিত হীরা ধানের মেগা মাঠ দিবসের আলোচনা সভায় স্থানীয় কৃষক যতীন চন্দ্র দাস জানিয়েছেন, তিনি তার ৬০ শতক জমিতে হাইব্রিড জাতের হীরা-১ বোরো ধান চাষ করে এবার বাম্পার ফলন পেয়েছেন। আগামীতেও তিনি এ জাতের ধান চাষ করবেন।…

Read More

রিপোর্টঃ- সাকিবুল্লাহ বিলালঃ-  বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের সম্মান ও নিরাপত্তা রক্ষার্থে আজ শনিবার (১৮ এপ্রিল ২০২৬) গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলে বদিউজ্জামান মিন্টুকে জড়িয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দিচ্ছে। এসব পোস্টে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার রাজনৈতিক ও ব্যক্তিগত ইমেজ ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার অনুসারীরা। এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বদিউজ্জামান মিন্টু গৌরনদীর একজন পরিচ্ছন্ন…

Read More

রিপোর্টঃ- সাকিবুল্লাহ বিলালঃ-  নিরাপদ থাকার কথা যেখানে, সেখানে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন নারীরা,বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া এলাকাতে এক যুবকের বিরুদ্ধে উঠেছে ভয়ংকর অভিযোগ। চেংগুটিয়া এলাকার রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন স্কুল-কলেজগামী ছাত্রীসহ সাধারণ মানুষ। কিন্তু অভিযোগ উঠেছে—এই পথেই ঘটে যাচ্ছে অস্বস্তিকর ঘটনা।” “স্থানীয়দের দাবি, কাজল তালুকদার নামের এক যুবক দীর্ঘদিন ধরে মেয়েদের দেখলেই অশোভন আচরণ ও ইভটিজিং করে আসছেন। আমরা অনেকবার দেখেছি, এটা খুবই খারাপ কাজ। মেয়েরা নিরাপদ না। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। এলাকাবাসীর অভিযোগ,বারবার সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। এতে করে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।” এখন এলাকাবাসীর দাবি—দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং…

Read More

রিপোর্টঃ- সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলালঃ- বরিশালের গৌরনদীতে প্রচণ্ড তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক তখনই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে মানবতার বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন।অতিরিক্ত গরমে রাস্তায় কর্মরত ভ্যানচালক ও রিকশাচালকদের কষ্ট লাঘবে এগিয়ে আসে সংগঠনটি। তাদের উদ্যোগে বিভিন্ন সড়কে থাকা শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ করা হয় বিশুদ্ধ পানি, স্যালাইন এবং বিস্কিট। ১২ই এপ্রিল রোজ রবিবার সকাল ১২ ঘটিকার সময় গৌরনদী বাস-স্ট্যান্ডে কর্মরত ভ্যানচালক ও রিকশাচালকদের কষ্ট লাঘবে এগিয়ে আসে সংগঠনটি।এ সময়ের সংগঠনটির সাধারণ সম্পাদক,সেজান আহমেদ পিয়াল, প্রচার সম্পাদক,আল নোমান ইসলাম সহ আরো অন্যান্য সদস্যের উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সদস্যরা জানান, তীব্র গরমে এসব খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকেন।…

Read More

স্টাফ রিপোর্টার: মোঃ মেহেদী হাসান আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে জমে উঠেছে ভোটের মাঠ। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হোসেন মোল্লা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এবং ভোটের দৌড়ে এগিয়ে আছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় আবুল হোসেন মোল্লা গত ১৭ বছরে বিভিন্ন মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি একাধিকবার কারাবরণও করেছেন। তার এই ত্যাগ ও সংগ্রামের কারণে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করছেন এলাকাবাসী। গৈলা ইউনিয়নের হতদরিদ্র, অসহায় কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া…

Read More

নিউজ ডেস্কঃ- বরিশালের গৌরনদী পৌরসভা আসন্ন নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ ইয়াদুল ইসলাম। তিনি নির্বাচনে জয়ী হয়ে এলাকার উন্নয়ন ও জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রার্থী মোঃ ইয়াদুল ইসলাম ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এই ওয়ার্ডকে একটি আধুনিক ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব। এদিকে, ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকেও তার জন্য শুভকামনা ও সমর্থনের কথা জানানো হয়েছে। স্থানীয়দের আশা, একজন যোগ্য ও জনবান্ধব…

Read More

নিউজ ডেস্ক- মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সুলতান হাওলাদারের মায়ের রুহের মাগফেরাত কামনায় বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২ এপ্রিল উত্তর রমজানপুর দক্ষিণ কান্দি এক ধর্মীয় পরিবেশে আয়োজিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মাদারীপুর জেলা প্রশাসক মাশুকুর রহমান মাশুক,মাদারীপুর জেলা সদস্য সোবহান চৌকিদার,গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূইয়া,সাবেক ইউপি সদস্য সুলতান হাওলাদার এবং গৌরনদী উপজেলা বিএনপি’র সিনিয়র…

Read More