Author: ভোরের ঠিকানা

গৌরনদী,বরিশাল থেকে মোঃ মেহেদী হাসান: গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এর আয়োজনে ১৫ মার্চ, রবিবার, তিনবেলা বাংলা ও চাইনিজ রেস্তোরাঁয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাইয়েদুল ইসলাম সেঁন্টু খান, পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির শরিফ, সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরিফ স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শামীম খলিফা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি…

Read More

রিপোর্টঃ- সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল  বরিশালের গৌরনদী উপজেলায় ২০২৫ সালের ডিসেম্বর মাসে  উদ্বোধন হলো,ফেইস কোপ সেলুন,একটি আধুনিক সেলুন যা উন্নত মানের সেবা প্রদান করা হয়। এই সেলুনটি নতুন প্রযুক্তি ও অভিজ্ঞ শিল্পীরা আপনাদের জন্য নিয়ে এসেছে ব্যতিক্রমী অভিজ্ঞতা।’ফেইস কোপ সেলুন এর ‘ এর প্রতিষ্ঠাতা,মোঃ আনোয়ার বলেন, “আমাদের লক্ষ্য হল গ্রাহকদের উচ্চমানের সেবা প্রদান করা, যাতে তারা প্রতিবারই বিশেষ অনুভব করতে পারেন। এই সেলুনের উদ্দেশ্য হলো কেবল চুলের যত্ন নয়, বরং একটি পূর্ণাঙ্গ সৌন্দর্য অভিজ্ঞতা প্রদান করা। সেলুনটি উদ্বোধনের প্রথম দিন থেকেই গ্রাহকদের অসাধারণ সাড়া পেয়েছে। ‘ফেইস কোপ সেলুন এর ‘ এর প্রতিষ্ঠাতা,মোঃ আনোয়ার সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা…

Read More

বিকাশ বিশ্বাস মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সাংবাদিক শ্রীবাস সরকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, শ্রীবাস সরকার সকালের খবর ও আনন্দবাজার পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি এবং মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার আদাউর ইউনিয়নের ধলিগোপাটপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে তিনি অনুসন্ধানী সাংবাদিকতার সঙ্গে জড়িত রয়েছেন। সন্ধ্যায় ওই এলাকায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। আহত সাংবাদিকের পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। সাংবাদিকের স্ত্রী লিপি সরকার বলেন,…

Read More

নিউজ ডেস্কঃ- বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের টরকী ইসলামী মিশনের সামনে গত ৬ মার্চ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হন। ওই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল দেখতে গিয়ে আরেকটি দুর্ঘটনার শিকার হন টরকী বন্দরের ব্যবসায়ী শাহ আলম সরদারের ছেলে সুমন সরদার (৩৮)। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে এলাকায় বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ৬ মার্চের ওই দুর্ঘটনার খবর পেয়ে সুমন সরদার ঘটনাস্থল দেখতে যান। পরে টরকী বাসস্ট্যান্ড এলাকায় বসে থাকার সময় বাড়ি ফেরার পথে একটি মাহেন্দ্র গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে একটি মোটরসাইকেলের চাকার…

Read More

নিউজ ডেস্কঃ- গভীর রাতে প্রবাসীর বসত ঘরের সিঁধ কেঁটে দূর্ধর্ষ চুরি অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে ১৫ ফেব্রুয়ারি রোববার দিবাগত গভীর রাতে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের দক্ষিন ভালুকসী গ্রামে কাজী আক্তার হোসেনের বাড়ীতে। ভুক্তভোগী পরিবার ইতালি প্রবাসী কাজী সিরাজ এর স্ত্রী নাদিরা (২৮) বলেন আমার স্বামী ও দেবর কাজী ইদ্রিস তারা প্রবাসে থাকায় আমার দুটি কন্যা সন্তান ও বৃদ্ধ শ্বশুর’কে নিয়ে আমি এই বাড়ীতে বসবাস করছি। গত ১৫ ফেব্রুয়ারি প্রতিদিনের ন্যায় রাতে ঘুমিয়ে পড়ি,আনুমানিক রাত ৩টা সময়ে সিঁধ কেটে চোর ঘরে প্রবেশ করে মালামাল চুরি করার সময় কোন একটা শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়, তখন আমি বুজতে পারি…

Read More

রিপোর্টঃ- সাকিবুল্লাহ বিলাল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন -এ বইছে নির্বাচনী হাওয়া। তবে এবার দলীয় পরিচয়ের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যোগ্যতা, সততা ও তারুণ্যের শক্তি। স্থানীয় ভোটারদের অনেকেই মনে করছেন দল-মত নির্বিশেষে একজন তরুণ, শিক্ষিত ও উদ্যমী নেতৃত্বই পারে ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে। রাজনীতির মাঠে দীর্ঘদিনের সক্রিয়তা আর তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক—এই দুই শক্তিকে সঙ্গী করেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দিলেন ছাত্রদল নেতা আব্দুর রহমান। ঘোষণার পর থেকেই ইউনিয়নের চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সবখানেই আলোচনায় তার নাম। আব্দুর রহমানের ভাষায়, চেয়ারম্যান হওয়া আমার লক্ষ্য নয়, মানুষের আস্থা অর্জন করাই…

Read More

গৌরনদী বরিশাল প্রতিনিধঃ-  বরিশালের গৌরনদীতে দুর্ধর্ষ এক চুরির ঘটনা ঘটেছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার ইফতারের আগ মুহূর্তে পৌরসভার ৩ নং ওয়ার্ড বড় কসবা গ্রামের বাসিন্দা খোকন তালুকদারের বসত বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে। তার বাবা মজিবর রহমান তালুকদার জানান চাকুরি সূত্র তার সন্তান খোকন চট্টগ্রাম থাকেন। খোকনের স্ত্রী সন্তান তার কাছে বেড়াতে চট্টগ্রাম গেলে বাসায় তিনি থাকেন। তবে সারাদিন রোজা রাখার পরে ইফতার করার জন্য বাসা তালা মেরে তিনি মসজিদে ইফতার এবং নামাজের উদ্দেশ্যে যান। তিনি মসজিদে অবস্থানকালে আগে থেকে ওত পেতে থাকা চোর চক্র বাসার জানালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে ঘরে থাকা মূল্যবান মালামাল নিয়ে যান। তিনি আরো…

Read More

নিউজ ডেস্কঃ- ইউপি নির্বাচন সামনে রেখে আগৈলঝাড়া উপজেলা গৈলা ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে এক নাম সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম শামসুল আলম বেপারী ছোট ছেলে মোহাম্মদ কামরুজ্জামান। রাজপথ থেকে জনপদ, সংগঠন থেকে সমাজসেবা—সবখানেই সক্রিয় এই তরুণ নেতৃত্ব। শিক্ষা, চিকিৎসা সহায়তা ও মাদকবিরোধী কার্যক্রমে তার ভূমিকা ইতিমধ্যেই সাধারণ মানুষের আস্থা কুড়িয়েছে। তৃণমূলের ভাষ্য—গৈলা ইউনিয়ন পরিবর্তন চাইলে দরকার সৎ ও পরিশ্রমী নেতৃত্ব। এবার কি গৈলা বাসী পাবে নতুন কাণ্ডারি? ইউপি_নির্বাচন গৈলা ইউনিয়ন আগৈলঝাড়া।

Read More

রিপোর্টঃ- সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বিলাল।  বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের সন্তান মোক্তার শিকদার,১৯৮৬ সালে মায়ের কাছ থেকে মাত্র ২৩ টাকা নিয়ে বাদাম বিক্রি শুরু করেন,মায়ের দেওয়া ২৩ টাকা এবং মায়ের দোয়ার বরকতে আজকে তিনি একটি সেমাই এবং একটি চানাচুর তৈরি করার কারখানার মালিক। তার প্রতিষ্ঠানে প্রায় ১০০ জন নারী ও পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে,তিনি কর্মীদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেন এবং এলাকার দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের পড়াশোনায় নিয়মিত আর্থিক সহযোগিতা প্রদান করেন। নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার জন্য তিনি বিভিন্ন ব্যাংক ও সামাজিক প্রতিষ্ঠান থেকে সম্মাননা লাভ করেছেন,বিভিন্ন জেলা ও উপজেলায় তার চানাচুর ও সেমাই এর সুনাম রয়েছে,ভোলা,পটুয়াখালী,কুয়াকাটা,শরিয়তপুর,মাদারীপুর সহ…

Read More

নিউজ ডেস্কঃ- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বড় ব্যবধানে বরিশাল ১ আসনে জয় লাভ করেন জহির উদ্দিন স্বপন,তিনি বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২৫ ফেব্রুয়ারি রোজ বুধবার সকালে তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয়ে মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন,বরিশাল জেলার গৌরনদী উপজেলার,গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া।

Read More