Author: ভোরের ঠিকানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৬টি বগি উল্টে গেছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে উপজেলার মনতলা–শাহাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম ও রেললাইন মেরামতের কাজ শুরু করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের দিকে উল্টে পড়ে। এতে রেলপথ ক্ষতিগ্রস্ত হয় এবং ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ…

Read More

গৌরনদী (বরিশাল)থেকে মোঃ মেহেদী হাসান। গৌরনদীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ দিবসটি ঘিরে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ২৮ মার্চ শনিবার বিকাল চারটার সময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বক্তারা বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা। গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান…

Read More

নিউজ ডেস্কঃ- নিরাপদ থাকার কথা যেখানে, সেখানে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন নারীরা,বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর এলাকাতে এক যুবকের বিরুদ্ধে উঠেছে ভয়ংকর অভিযোগ। নাজিরপুর এলাকার রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন স্কুল-কলেজগামী ছাত্রীসহ সাধারণ মানুষ। কিন্তু অভিযোগ উঠেছে—এই পথেই ঘটে যাচ্ছে অস্বস্তিকর ঘটনা।” “স্থানীয়দের দাবি, ইলিয়াস সিকদার নামের এক যুবক দীর্ঘদিন ধরে মেয়েদের দেখলেই অশোভন আচরণ ও ইভটিজিং করে আসছেন। আমরা অনেকবার দেখেছি, এটা খুবই খারাপ কাজ। মেয়েরা নিরাপদ না। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। এলাকাবাসীর অভিযোগ,বারবার সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। এতে করে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।” এখন এলাকাবাসীর দাবি—দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং…

Read More

গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান। ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে গৌরনদী বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুর ৩টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল যাত্রীদের সঙ্গে কোনো ধরনের হয়রানি বন্ধ করা, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখা। এ সময় বাস চালক ও সহকারীদের কঠোরভাবে ভাড়ার তালিকা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যাত্রীদের সঙ্গেও কথা বলে তাদের সচেতন করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। তিনি জানান, “ঈদকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি কমাতে…

Read More

‎নিউজ ডেস্কঃ- ‎পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে এ আয়োজন বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও গৌরনদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। তিনি তার বক্তব্যে বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে ন্যায়, সততা ও সহমর্মিতার চর্চা বাড়াতে রমজানের শিক্ষা সবাইকে ধারণ করতে হবে। তিনি আরও বলেন, রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। তিনি গণমাধ্যমের…

Read More

গৌরনদী (বরিশাল)থেকে মোঃ মেহেদী হাসান: গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে “মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদার স্মৃতি ফাউন্ডেশন”-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ হুমায়ুন কবির তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান ফকির, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সৈয়দ আবুল কালাম আজাদ, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এমরান হোসেন বারেক, প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মোঃ মাইনুল ইসলাম (মানু), খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ এমদাদ হোসেন…

Read More

গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান। গৌরনদী সাংবাদিক ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) গৌরনদীতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ, হান্নান শরীফ, গৌরনদী মডেল থানার ওসি মোঃ তারিক হাসান রাসেল, বরিশাল জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইয়েদুল আলম…

Read More

গৌরনদী, বরিশাল থেকে মোঃ মেহেদী হাসান: গৌরনদী পৌরসভার উত্তর গেরকুল এলাকার মোল্লা বাড়ি জামে মসজিদে ১৫ মার্চ, রবিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শামিমুল হক শামীমসহ যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতা-কর্মীরা। ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিলে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা…

Read More

গৌরনদী, বরিশাল থেকে মোঃ মেহেদী হাসান। গৌরনদী পৌরসভার ২ নং ওয়ার্ডের টরকীর চর জামে মসজিদে ১৫ মার্চ, রবিবার ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে। স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব ও জনতার মেয়র হিসেবে পরিচিত জহির সাজ্জাদ হান্নান শরীফ। ইফতার মাহফিলে এলাকাবাসী, মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সকলকে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল…

Read More

গৌরনদী বরিশাল থেকে মোঃ মেহেদী হাসান। গৌরনদীতে কর্মীবান্ধব সাবেক ছাত্রনেতা ও জুলাই আন্দোলনের আহত যোদ্ধা মোঃ শামীমুল হক শামীম গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। রাজনীতির দূর সময়ে দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ সহযোগিতা করা এবং একজন সাহসী সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সরব উপস্থিতি সবসময়ই নেতাকর্মীদের মাঝে অনুপ্রেরণা জুগিয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজপথে থেকে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন তিনি। এ সময় আন্দোলনে অংশ নিতে গিয়ে আহতও হন এমডি শামীম। দলীয় নেতাকর্মীরা মনে…

Read More